বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৯৫ বার
পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজার থেকে ১শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: মেহেদী হাসান শিহাব (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
শনিবার সন্ধ্যায় উপজেলার সদর দেবোত্তর বাজার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিহাব আটঘরিয়া পৌর এলাকার বরুলিয়া মহল্লার মো: আ: রশিদ এর ছেলে।
র‌্যাব জানায়, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে এদিন দেবোত্তর বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে পাঁকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবাসয়ী মো: মেহেদী হাসান শিহাবকে (২০) আটক করেন। আটকের পূর্বক আসামীর নিকট হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এঘটনায় আটঘরিয়া থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com