বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

আটঘরিয়ায় পাখি শিকার করায় পাঁচজনের জরিমানা

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২০৫ বার
পাবনার আটঘরিয়ায় পাঁচ পেশাদার পাখি শিকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার  (১৬ জানুয়ারি ) রাত ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন আটঘরিয়া উপজেলা  নির্বাহী অফিসার  মো: নাহারুল ইসলাম ।
অর্থদণ্ডপ্রাপ্ত পাখি শিকারিরা হলেন উপজেলার মাছপাড়া  ইউনিয়নের পাড়াসিদাই এলাকার বাসিন্দা  সিরাজুল ইসলাম (৬৫), খাজিরুদ্দীন ইসলাম (৬০) আবু তালেব (৬০), কাওসার হোসেন (১৭) ও সুমন হোসেন (২১) |
এ সময় উদ্ধার করা ১০ টি ঘুঘু পাখি অবমুক্ত ও জব্দকৃত  কারেন্ট জালসহ পাখি শিকারের ফাঁদ পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে বিকাল ৪টা দিকে  উপজেলার খিদিপুরের পদ্মবিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন পাখি শিকারিকে আটক করে আটঘরিয়া থানা পুলিশ ।
এস আই আব্দুল লতিফ নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন |
এ বিষয়ে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম  জানান, প্রতি বছর এ সময় কিছু পেশাদার পাখি শিকারি নেট জালসহ বিভিন্ন ফাঁদ তৈরি করে পাখি শিকার করেন।
এ বছরও উপজেলার বিভিন্ন বিলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবাধে পাখি শিকার চলছে। এ বিষয়ে পরিবেশ কর্মী ও স্থানীয় প্রশাসন সজাগ আছেন।
মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে পাখি শিকারিদের আটক করাসহ বিতাড়িত করা হয়। তারই ধারাবাহিকতা মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টা দিকে উপজেলার খিদিরপুরের পদ্মবিলের দুর্গম এলাকায় আটঘরিয়া থানার পুলিশ ফোর্স সদস্যরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে এ অভিযান শুরু করা হয় |

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com