মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আওয়ামী লীগ কর্মীর হাসুয়ার কোপে স্বেচ্ছাসেবকদলের নেতা খুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইলে পূর্ব শত্রুতা ও দলীয় কোন্দলের জেরে সাদ্দাম হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

নিহত ধুরইল ইউপি ৯নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। গুরুত্বর আহত নিহতের বড়ভাই বুলবুল হোসেন ধুরইল ইউপি কৃষকদলের সদস্য।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধুরইল ইউপি’র পালশা পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনার পর হামলাকারীদের বাড়িঘর ঘিরে রাখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী আওয়ামী লীগের কর্মী এক্সসার আলী (৩৫) নামে একজনকে আটক করে। আটক এক্সসার আলী একই গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সসার আলী হাসুয়ার কোপে সাদ্দাম হোসেন নিহত হয়েছেন ও তার বড়ভাই বুলবুল হোসেন গুরুতর জখম। সংঘর্ষের পর আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন আর বড়ভাই বুলবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার অবস্থা আশন্কাজনক।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, কথাকাটাকাটির জের ধরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে নিহতের ঘটনায় আওয়ামী সমর্থক এক্সসার আলীকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com