বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

আইন অনুযায়ী খালেদা জিয়াকে জেলখানায় ফিরিয়ে দেওয়া হবে কিনা চিন্তা করতে হবে-তথ্যমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৬৭৫ বার
তথ্যমন্ত্রী

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নব নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সাথে। আজ সোমবার (৫ জুলাই)শুভেচ্ছা জানাতে গিয়ে সংগঠনের নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এর সাথে। এসময় মন্ত্রী বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়াকে আবার জেলখানায় ফিরিয়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে একটু চিন্তা-ভাবনা করতে হবে।

 

 

খালেদা জিয়াকে বিদেশ যেতে না দেওয়া নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে খালেদা জিয়া আদালতে জামিন না পাওয়ার পরও বা নির্দোষ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে যে মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রাখা হয়েছে, মনে হয় সেটি ভুল হয়েছে আমাদের। এখন সেটি আবার পুনর্বিবেচনা করতে হবে।

 

 

বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে দু’জন পদত্যাগের বিষয়ে ফখরুলের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, মির্জা ফখরুল পলায়ন নিয়ে কথা বলেছিলেন। যেভাবে কেন্দ্রীয় কমিটি থেকে দু’জন পদত্যাগ করলেন, এতে মনে হচ্ছে বিএনপি থেকে এখন পলায়ন শুরু হয়েছে। বিএনপি এক সময় বহতা নদীর মতোই ছিল। যে নদী এখন শুকিয়ে গেছে, মরে গেছে।

 

 

কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী সমবেদনা জানানোর জন্য খালেদা জিয়ার বাড়িতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী ২০ মিনিট দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন কিন্তু খালেদা জিয়া দরজা খোলেননি, এটা কেমন শালীনতা? যারা এরকম অশালীন আচরণ করে তাদের মুখে শালীনতা শব্দটি মানায় না। ’

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com