রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

অর্থ লেনদেনের অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তাসহ ৩ জন আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১২২ বার

গৌরনদী পৌরসভার উপ নির্বাচনে মোবাইল ফোন মার্কার প্রার্থী ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন কাছ থেকে ২৩ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং ও দুইজন সহকারী প্রিজাইডিং অফিসার আটক করেছে পুলিশ।

বুধবার সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের জেরার মুখে ঘটনার সত্যতা স্বীকার করেন প্রিজাইডিং অফিসার গৌরনদী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান। অপর দুই সহকারী প্রিজাইডিং হলেন উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র।

বিষয়টি দুঃখজনক বলে দাবি করেন নারিকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভূইয়ার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান। তবে টাকা নেয়ার বিষয়টি ক্যামেরার সামনে স্বীকার করেনি অভিযুক্তরা।

আর আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com