শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

অবশেষে পুলিশের হাতকড়া নিয়ে পালানো দুজন আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৯৪ বার

অবশেষে আটক করা হয়েছে পুলিশের হাতকড়া নিয়ে পালানো ২ জন। ভাটিখানা সাহাপাড়া এলাকা থেকেই তাদেরকে আটক করা হয়েছে।

সন্ধ্যার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাদ।

বরিশাল নগরীর ভাটিখানা এলাকার সাহাপাড়ায় মাদক সেবনের সময় আটক হওয়া পাঁচ যুবকের মধ্যে দুইজন পুলিশের হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায়।

বুধবার (২১ মে) সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, ইয়াবা সেবন ও বিক্রির খবর পেয়ে দুপুর ১২টার দিকে সাহাপাড়ায় অভিযান চালায় থানার একটি টিম।

অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এরমধ্যে মিরাজ ও রাসেলকে এক হাতকড়ায় আটক রাখা হয়।

এসময় কৌশলে পুলিশের নজর এড়িয়ে তারা পার্শ্ববর্তী ফাঁকা জায়গা দিয়ে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া দুই যুবক ছিলেন বর্তমানে আটক – মিরাজ (২২) ও রাসেল (২০)। তারা একই হাতকড়ার আবদ্ধ ছিলেন।

বাকি তিনজন নাসির উদ্দিন, ফিরোজ হাওলাদার ও আলআমিন খন্দকার (রাজু) বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

তারা প্রত্যেকেই ভাটিখানা এলাকার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com