শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

অন্তর্বতী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে – বেগম সেলিমা রহমান

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেন, অন্তর্বতী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে । সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে বসন্তের কোকিলদের দলে জায়গা না দেওয়াই ভালো।

বিশ্ব গণতন্ত্র দিবস পালন ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে  নগরীর বান্দ রোড এলাকার প্লানেট ওয়াল্ড শিশু পার্কের সম্মুখে সমাবেশের আয়োজন করা হয় ।

হাজারো নেতাকর্মীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল ১১টায় খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে নগরের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা এবং আশপাশের জেলা সদর থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন। স্লোাগনে স্লোাগনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

বরিশাল বিএনপির শোভাযাত্রা

এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, সহ স্থানীয় নেতৃবৃন্দরা। শোভাযাত্রায় বরিশাল জেলা ও মহানগর সহ বিভাগ থেকে আসা দলীয় নেতাসহ হাজারো কর্মীদের উপস্থিতি দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com