সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

অটোবাইকের ধাক্কায় টমটম যাত্রী নিহত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ বার
ফাইল ফটো

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ইসলামপুর এলাকায় টমটম ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে বাদশা ফকির (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, মঙ্গলবার রাত আটটার দিকে টমটমযোগে কৃষক বাদশা ফকির সলিমপুর গ্রামের বাড়ি ফিরছিলেন।

এ সময় উল্টো দিক থেকে আসা একটি অটোবাইক টমটমটিকে ধাক্কা দিলে বাদশা ফকির গুরুতর জখম হন।

তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। কিন্তু প্রচন্ড রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার অবস্থার আরও অবনতি ঘটলে রাতেই ঢাকা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com