সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না, তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৫ বার
ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, ২০২৩ সাল থেকে  প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না। তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা। নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণীতে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না, কারিগরি শিক্ষা প্রাধান্য পাবে।

 

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেছেন,  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা হবে শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের ওপর। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এর ফলাফল হবে একাদশ ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে। পরিবর্তন হতে পারে এইচএসসির নাম-গ্রেডিং পদ্ধতিও।

 

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর বন্ধ রাখার পর গতকাল রবিবার খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষামন্ত্রী দীপু মণি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে, ইংরেজি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও তা মানতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com