শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী, বরিশালবাসীর জন্য উন্নয়নের সম্ভাবনা

আনন্দবার্তা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৬ বার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বরিশালে তাঁর প্রথম সরকারি সফর। এ সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণ, রেললাইন সম্প্রসারণসহ অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন উদ্যোগে ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সফরকালে প্রধানমন্ত্রী বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। এ ছাড়া নগর উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে জেল খাল সংস্কার এবং বেলস পার্কের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রীর এ সফর শুধু রাজনৈতিকভাবেই নয়, বরং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com