মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

হাবিপ্রবিতে ৫ দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪ তম বিসিএস এর ফলাফলকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৭-ই জুলাই) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা।
‎
‎এ সময় ৪৪ তম বিসিএস এর নানা অনিয়ম ও দূর্নীতির কথা উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন,  আমরা জানি যে ২০২১ সালের প্রকাশিত ৪৪ তম বিসিএস, দীর্ঘ প্রায় ৪ বছরের এই বিজ্ঞাপনে যারা পূর্ব সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা কখনোই ৪৪ তম বিসিএসে যোগদান করবেন না।
তাই এই পদগুলো ফাঁকা থেকে যাবে।৪৪ তম বিসিএস এর চুড়ান্ত  ফলাফলে শতকরা ৬০% -৭০% রিপিটেড সুপারিশপ্রাপ্ত ক্যাডার। স্বাভাবিক ভাবেই তারা যোগদান করবেন না। যেহেতু এই রিপিটেড ক্যাডারগুলো যোগদান করবেন না, সেহেতু এই ক্যাডারপদগুলো ফাঁকা থেকে যাবে।
‎
‎আমরা দেখেছি বিগত ৩৮ তম বিসিএস থেকে ৪৩ তম বিসিএস পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কতগুলো পদ যুক্ত করা হয়। কিন্তু ৪৪ তম বিসিএসে কোনপদ যুক্ত করা হয় নি।আমরা যারা ৪৪তম বিসিএস চুড়ান্ত ফলাফলপ্রার্থী , আমরা দীর্ঘ ৪ বছর এর পেছনে লেগে ছিলাম। তাই আমাদের দাবি আমরা যেন কেউ ফেরত না যায়।
‎
‎শিক্ষার্থীরা আরও বলেন,আমাদের দাবিসমূহের মধ্যে অন্যতম হচ্ছে , ৪৪ তম বিসিএস এর ফলাফল পুনর্মুল্যায়ন, রিপিটেড ক্যাডার প্রথা বাতিল, অধিযাচনকৃত পদ ৪৪ কে প্রদান, ৪৫ তম থেকে ভাইভা ১০০ নম্বর,নন-ক্যাডার বিধি ২৩ বাতিল/সংশোধনী করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদগুলো যুক্ত করে অতিশীঘ্রই ৪৪ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করতে পিএসসি’র কাছে জোড় দাবি জানাচ্ছি আমরা।
‎
‎এ সময় কর্মসূচি’তে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী শ্লোগান  ও দাবিগুলো লিখে নিজ নিজ হাতে নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com