সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

সুজানগরে অজ্ঞাত পরিচয় তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬৭৩ বার

পাবনার সুজানগরে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুন) রাত দশটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের একটি খালের কচুরিপানার ভেতর থেকে প্লাস্টিকের বস্তা বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, এদিন রাতে ওই খালে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়া হয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহটি বিকৃত হয়ে গেছে। প্রথমিকভাবে কোনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ৩০ বছরের কোনো তরুণী হবে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকান্ড। হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। রোববার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com