সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি আটক

মোঃমনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৬৯৮ বার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকা থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে বেলকুচি থানা পুলিশ। শুক্রবার (১৮ জুন) গভীর রাতে উপজেলার তামাই নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

 

এ সময় তাদের নিকট থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলেন উপজেলার সুবর্ণপাড়ার খোকন, সেলিম (৩২),রফিকুল ইসলাম (৪৫),মইনুদ্দিন (৩৫), তামাইয়ের শফিকুল ইসলাম (৫২), রেজাউল করিম (৪৪), তামাই নতুনপাড়ার মোঃ সজিব (২৭), নাগগাঁতি এলাকার শ্রী চঞ্চল (২৫) ও উত্তর চন্দনগাতীর মোঃ শহিদ (৩৩)।

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে তামাই এলাকায় জুয়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলাবস্থায় তাস ও নগদ ৪৭ হাজার টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের ও তাদেরকে আদালতে প্রেরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com