রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সাকুরা ও চেয়ারম্যান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার

ঢাকা বরিশাল মহাসড়কে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার দিবাগত রাতে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল দক্ষিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জোহন গিফারী বলেন, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের সাথে ঢাকা থেকে বরিশালগামী চেয়ারম্যান পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ১০ জন আহতকে উদ্ধার করে। এরমধ্যে ১ জন নারী ও ৯ জন পুরুষ। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা চলছে বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ।

এদিকে এরই মধ্যে বাস দুটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক আছে বলে জানান দক্ষিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জোহন গিফারী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com