মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দশ টাকার স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৫০৫ বার

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয়ের জন্মদিন আজ।

 

তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও। তার জন্মদিন উপলক্ষে দশ টাকা মূল্যের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

একইসঙ্গে দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেন তিনি।

আজ বুধবার (২৭ জুলাই) বিকেলে গণভবনে স্বাক্ষর এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে বাংলা ও ইংরেজি আলাদা দু’টি বই ‘সজীব ওয়াজেদ জয় তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা’ এবং ‘Sajeeb Wazed Joy A Spirited Graceful Journey’ স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

 

এসময় অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com