মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

শেবাচিমের করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু

জাহিদ হোসাইন জুয়েল, বরিশাল ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬৯৩ বার
ফাইল ছবি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একদিনে ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। অপরদিকে মেডিকেলের করোনা ওয়ার্ডে বাগেরহাটের পর এবার সাতক্ষীরার রোগী নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ। ভারত সিমান্তবর্তী সাতক্ষীরার রোগীর মাধ্যমে বরিশালেও করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

 

মেডিকেল কলেজ হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান জানান, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এরা হলো নূরজাহান (৬০), আব্দুর রাজ্জাক (৮০), জমজম হাওলাদার (৬৫), জয়ধর আলী (৮০), রেহেনা বেগম (৫৫) ও শেখর বনিক (৬০)। এদের মধ্যে শেখর বনিকের নমূনা পজেটিভ এবং অপর ৫ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

 

সকাল ৮টা পর্যন্ত শেরই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১৮জন রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৭ জন রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। আইসিইউ’তে ভর্তি ছিলেন ১১জন মুমূর্ষু রোগী। এদিকে গত ৩ দিন ধরে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ধাই ধাই করে বাড়ছে।

 

সব শেষ গত রবিবার রাতে প্রকাশিত মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের রিপোর্টে ১৮৮ জনের নমূনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮.৪০ ভাগ। এর আগে গত শনিবারের রাতের রিপোর্টে ৪৬.৮০ ভাগ এবং শুক্রবার রাতের রিপোর্টে ৪৪.৪৪ ভাগের করোনা পজেটিভ হয়েছে।

 

অপরদিকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে বাগেরহাটের পর এবার ভারত সিমান্তবর্তী সাতক্ষীরার রোগী ভর্তি হয়েছে। গত রবিবার সন্ধ্যায় সাতক্ষীরার একজন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বাগেরহাটের দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছে করোনা ওয়ার্ডে।

 

তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। বাগেরহাট ও সাতক্ষীতার রোগী নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ। সাতক্ষীরা ও বাগেরহাটের রোগীর মাধ্যমে বরিশালে করোনার ভারতীয় ছড়িয়ে পড়ার আশংকা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com