রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

শেখ হাসিনার রায় কে ঘিরে প্রস্তুত গোটা আইনশৃঙ্খলা বাহিনী-বরিশালের স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার

আগামিকালের শেখ হাসিনার রায়কে ঘিরে যেকোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে, বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এমনটাই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ট্র্যাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে। আজ দুপুরে বরিশালে মাঠ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে সভা করেন তিনি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। তাই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। এরপরেও আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা কিংবা অপৃতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রী ফেয়ার উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখি জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নয়, খারাপও নয় মন্তব্য করে মোটামুটি সন্তোষ জনক পরিস্থিতি বলে দাবী করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com