বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

শেখ হাসিনাকে কারাবন্দি করা মানে গনতন্ত্রকে কারাবন্দি করা- এমপি শাওন

মোঃ ফরিদ উদ্দিন, ভোলা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৬৭৬ বার

ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুবী শাওন বলেছেন, শেখ হাসিনাকে কারাবন্দি করা মানে বাংলাদেশের গনতন্ত্রকে কারাবন্দি করে রাখা। তৎকালীন ১/১১ সরকারের নির্দেশে ২০০৭ সালের ১৬ জুলাই মিথ্যা বনোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।

 

শেখ হাসিনা কারাবন্দি জীবন যাপন করেছেন তবুও অন্যায়ের সাথে আপোষ করেননি।  আজ শুক্রবার ( ১৬ জুলাই) বিকাল ৪টায় শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা শাখার সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভায় টেলিকনফারেন্সে এসব কথা বলেন এমপি শাওন।

 

তিনি আর বলেন, গ্রেফতারের পূর্বে তিনি দেশের জনগণ এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষার করার জন্য অন্যায়ের বিরুদ্বে রুখে দাড়াতে হবে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় মনোভাবের কারনে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে কারাবন্ধি থেকে মুক্তি দিতে বাধ্য হয়।

 

তখন আমি ঢাকার রাজপথে নেত্রীর মুক্তির আন্দোলনের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করি। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদারের সঞ্চালনায় সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সহসভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, এডভোকেট তোফাজ্জল হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ মনজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানজিম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সভাপতি মর্তুজা সজীব, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ভিপি রাসেলসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com