শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

শহিদ মিনারে কারিনার জানাজায় হাজারো মানুষ, দাফন ভোরে

আনন্দবার্তা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৭ বার
কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনার জানাজা অনুষ্ঠিত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজা ১৭ মে রাত ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যান্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একইসঙ্গে কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ উপস্থিত ছিলেন।

এর আগে মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে প্রথম জানাজা এবং বাদ এশা বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আর আজ সোমবার (১৮ মে) ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে মরদেহ দাফন করা হবে বলে কারিনার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১৫ মে রাতে লিভার-সংক্রান্ত জটিলতার কারণে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারিনার।

গত ৮ মে রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা। পরিস্থিতি ভালো না হওয়ার কারণে দেশের বাইরে নেয়ার পরিকল্পনা করে তার পরিবার। পরে ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাই নেয়া হয় তাকে।

পরিবার সূত্রে জানা যায়, শুরুতে জ্বর হয় কারিনার। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে নেয়া হয়।

প্রসঙ্গত, হাস্যরসাত্মক কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের মধ্যে খ্যাতি লাভ করেন কারিনা। অভিনয়ও করেছেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি রয়েছে। তার কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com