শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

লকডাউনে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা মালয়েশিয়া প্রবাসীদের ৩ দফা দাবী

ইসমাইল হাওলাদার,ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৭১৭ বার
গত বছরের মার্চ থেকে এই প্রর্যন্ত মালয়েশিয়ায় কার্যত লকডাউন চলছে। কখনও এ লকডাউন শিথিল থাকে কখনও কঠোর। এই এক বছরের লকডাউনে মালয়েশিয়া প্রবাসীরা হয়ে পড়েছে অসহায়।
অনেকেই মানবেতর জীবনযাপন করছে।  মালয়েশিয়ান প্রবাসীদের মধ্যে কাগজপত্র বিহীনদের অবস্থা খুবই শোচনীয়। এই মুহুর্তে তাদের নিজেদের খাবারের জন্য অর্থটুকুও হাতে অবশিষ্ট নাই।
লগডাউনের পাশাপাশি বছর ব্যাপি চলছে অবৈধ অভিবাসী গ্রেফতার। একদিকে কার্যহীন অন্যদিকে গ্রেফতার আতঙ্কে কাগজপত্র বিহীন প্রবাসীরা এক দূর্বিষহ জীবন অতিবাহিত করছে।
কাগজপত্র বিহীন প্রবাসীদের দেশে ফেরার পথ অনেক সহজ করে দিয়েছে মালয়েশিয়ান সরকার। কোন প্রকার ইমিগ্রেশনের ঝামেলা ছাড়া শুধু মাত্র এয়ারপোর্টে মালয়েশিয়ান ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবে কাগজপত্র বিহীন যেকোনো প্রবাসী।
কিন্তু বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে  উচ্চ মূল্যে কোয়ারেন্টাইনের শর্ত জুড়ে দেওয়াতে কর্মহীন প্রবাসীরা দেশে ফিরতে পারছে না। এ ছাড়া পাসপোর্ট নাবায়নে গাফেলতি ও দালালদের দৌরত্ম্যে মাসের পর মাস অপেক্ষা করেও পাসপোর্ট পাচ্ছে না মালয়েশিয়া প্রবাসীরা। কাগজপত্রের মেয়াদ শেষ হওয়ায় এই প্রবাসীরা সর্বক্ষন গ্রেফতার হবার আতংকে সময় পার করছে।
এসকল বিষয় বিবেচনা করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সংসদ ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,মালয়েশিয়া শাখার পক্ষ হতে ৩ টি সুনির্দিষ্ট  দাবি বাংলাদেশ সরকার বরাবর পেশ করেছে।
 দাবী তিনটি হলোঃ
১. লকডাউনে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা মালয়েশিয়া প্রবাসীদের জন্য দ্রুত খাদ্য সামগ্রী সহযোগিতা পাঠাতে হবে।
২. হোটেল কোয়ারান্টাইন বাতিল করে সরকারি খরচে প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইন বা নিজ বাড়িতে বাড়িতে হোম কোয়ারান্টাইনের নিয়ম করতে হবে।
৩. দালালদের দৌরাত্ম কমিয়ে মেয়াদ উর্ত্তীন পাসপোর্ট দ্রুত নবায়নের ব্যবস্থা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com