বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

রংপুরে শিশু ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৬৯ বার
ধর্ষণ মামলার আসামী

রংপুর জেলার পীরগাছা থানাধীন নরসিংহ (বাগবাড়ি) গ্রামের ০৬ বছরের শিশু কন্যাকে মোবাইলে গান শোনানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্তর বাড়ীতে ডেকে নিয়ে ভিকটিম শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

 

ঘটনাটি ঘটেছে গত ২৮ জুলাই ২০২১ তারিখে।

 

এসময় ভিকটিমের চিৎকার শুনে লোকজন শিশুটিকে উদ্ধার করে। তবে ওই সময় অভিযুক্ত আটককৃত মোঃ তুষার ইমরান (১৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়, কিন্তু ভিকটিমের অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে পাশ্ববর্তী কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

এ ঘটনায় নির্যাতিতা শিশুটির বাবা গত ০৮ আগস্ট ২০২১ তারিখে পীরগছা থানায় একটি মামলা দায়ের করেন। এজাহার দায়ের করার সাথে সাথে র‌্যাব-১৩ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ আগস্ট) বিকালে র‌্যাব গাইবান্ধা জেলার সদর থানাধীন পূর্ব পাড়া এলাকার আটককৃত খালু মোঃ রফিকুল ইসলাম বাসায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ তুষার ইমরান (১৮) কে গ্রেফতার করা হয়।

 

বিষয়টি মেইলের মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com