সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

যশোরে বিধিনিষেধ ভঙ্গে ২৯,৮০০ জরিমানা আদায়

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৭৯৭ বার

করোনা সংক্রমন রোধে যশোরসহ সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। এর মধ্যেও কিছু মানুষ এলোমেলো ঘুরাফেরা করছে। যারা বিধিনিষেধ উপেক্ষা করে বাইরে অযথা ঘুরাফেরা করছেন, তাদেরকে সচেনতার পাশাপাশি অনেককে মামলা ও জরিমানা করছে প্রশাসন।

 

মঙ্গলবার (২৭ জুলাই) জেলায় ৫৫ মামলায় ২৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান জানিয়েছেন, মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলার প্রতিটি এলাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ম্যাজিস্ট্রেটগণ। শহরের বিভিন্ন এলাকা ও উপজেলা মিলে একদিনে ১২ টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৫৫ মামলায় ২৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

এর মধ্যে যশোর পৈার এলাকায় দশ মামলায় তিন হাজার ৩০০ টাকা, সদর উপজেলায় তিন মামলায় এক হাজার ৫০০ টাকা, শার্শায় ছয় মামলায় তিন হাজার ২০০ টাকা, চৌগাছায় চার মামলায় দুই হাজার ৫০০ টাকা, ঝিকরগাছায় তিন মামলায় এক হাজার ২০০ টাকা, মনিরামপুরে চার মামলায় দুই হাজার ৬০০ টাকা, কেশবপুরে ১৬ মামলায় নয় হাজার ৭০০ টাকা ও অভয়নগরে নয় মামলায় তিন হাজার ৩০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com