বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ময়মনসিংহে পার্কে হাঁটতে গিয়ে স্ট্রোক করে সাবেক ক্রিকেটার আল-আমিন এর মৃত্যু

মোহাম্মাদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৫ বার

ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে হাঁটতে গিয়ে স্ট্রোক করে মৃত্যু হয়েছে সাবেক ক্রিকেটার আল-আমিন ইবনে আব্দুল্লাহ।

 

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পার্কে হাঁটতে গিয়ে স্ট্রোক করে হৃদরোগে আক্রান্ত-তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

 

তার বাসা ময়মনসিংহ গোলকী বাড়ী রোডে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে হাঁটতে গিয়ে স্ট্রোক করে পড়ে যান আল আমিন।

 

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

সে ময়মনসিংহ জিলা স্কুল থেকে ১৯৮৭ সালে এস এস সি পাশ করে।

রোববার সকালে ময়মনসিংহ জিলা স্কুল প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্টিত হয়।

 

পরে তাকে তার গ্রামের বাড়ী গৌরীপুর পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার আল আমিন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব ও জিএমসিসিসহ অন্যান্য ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন।

 

বিশ্ববিদ্যালয় জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। আল-আমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com