সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি

ভারত থেকে শেখ হাসিনা তার লোকজনকে নির্দেশ দিয়েছে এনসিপির নেতাকর্মীদের যেকোনো মূল্যে গোপালগঞ্জে যেতে দেয়া যাবে না-রিজভী

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২০৯ বার

বরিশালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ভারত থেকে শেখ হাসিনা তার লোকজনকে নির্দেশ দিয়েছে এনসিপির নেতাকর্মীদের যেকোনো মূল্যে গোপালগঞ্জে যেতে দেয়া যাবে না। যার মনে তাদের দুনিয়া থেকে উঠিয়ে দিতে বলেছে।”

আজ শুক্রবার বরিশালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কালোব্যাজ ধারণ ও শোকর‍্যালী অনুষ্ঠানপূর্ব সমাবেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে এসব কথা বলেন তিনি।

বিকাল সাড়ে ৪টায় নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে রুহুল কবির রিজভী, আরও বলেন, জুলাই অভ্যুত্থানে আমরা একসাথে পতিত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি।

অথচ আজ আন্দোলনকারীদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে। সরকারের মধ্যে থেকে কোন রাজনৈতিক দল পায়ে পাড়া দিয়ে নানা ধরনের চেষ্টা চালাচ্ছে। আর এর সুযোগ নিচ্ছে শেখ হাসিনা। আমরা তাদের এধরণের কাজকর্ম থেকে বিরত থাকতে বলবো।

সভা শেষে বিকাল ৫ টায় একটি শোকর‍্যালী বের করা হয়। র‍্যালীতে রুহুল কবির রিজভী, ছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। র‍্যালিটি নগরীর সদর রোড হয়ে আমতলার মোড়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com