বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ভারতে প্রবেশের সময় দুই রোহিঙ্গাকে আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯২ বার

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে এলাকাবাসী। শনিবার দিবাগত রাতে ৩টার দিকে পাটগ্রাম পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, দহগ্রাম তিনবিঘা করিডোর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ধাওয়া খেয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসে রাত ৩টায় পাটগ্রাম পৌর এলাকায় ঘুরাঘুরি করলে এলাকাবাসী তাদের আটক করেন। তারা হলেন- মিয়ানমারের মংড়ু জেলার কুরহালি থানার নয়াপাড়া এলাকার ওসমান গনির মেয়ে সেতুফা বেগম (১৮) এবং একই এলাকার ইলিয়াস আলীর ছেলে আনাস (২৩)।

পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে তারা সপরিবারে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। টেকনাফ ক্যাম্পে তাদের মা-বাবা, বড়ভাইসহ অন্যরা আছেন। তারা দালালের মাধ্যমে নেপালে বসবাসরত তার মামাত ভাই সাকেরের কাছে যাওয়ার উদ্দেশ্যে গত ২দিন আগে কক্সবাজার হতে পাটগ্রামে আসেন। পরে দহগ্রাম দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের ধাওয়া খেয়ে পাটগ্রাম পৌর এলাকায় ঘোরাঘুরি করলে স্থানীয়রা তাদের আটক করেন।

 

পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, পৌর এলাকায় রাত ৩টায় দুজনের চলাফেরা এবং কথাবার্তায় সন্দেহ হওয়ায় লোকজন তাদের আটক করে আমাকে খবর দেন। পরে তাদের পরিচয় শনাক্ত করার পর পুলিশী হেফাজতে দেওয়া হয়েছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, বিষয়টি পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইটের মাধ্যমে জানতে পেরে দুজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতরা এখন থানাতেই আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com