মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বয়স্করাদের জাতীয় পরিচয়পত্র দেখালেই টিকা দেওয়া হবে- স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৯০ বার

বয়স্করা করোনা টিকার আওতায় অগ্রাধিকার পাবে, সরকারের এমন সিদ্ধান্তের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আজ শনিবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

তিনি বলেন, বয়স্করা যদি শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের নিয়েও টিকা দান কেন্দ্রে আসেন, তাদের টিকা দেওয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে তবে বিশেষ ব্যবস্থায় তাদের টিকা দেওয়া হবে।  কারণ করোনা ভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন৷ তারাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

 

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৭ আগস্ট থেকে দেশে করোনা টিকা দান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে (ইউপি) করোনা টিকা দেওয়ার কেন্দ্র করা হবে। একটি কেন্দ্রে তিনটি বুথ থাকবে। সারাদেশে এক সপ্তাহে এক কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।

 

 

তিনি বলেন, এ পর্যন্ত দুই কোটি ৩৯ লাখ করোনা টিকা আমরা পেয়েছি। এখন পর্যন্ত এক কোটি ৩০ লাখ টিকা দেওয়া হয়েছে৷ অবশিষ্ট রয়েছে এক কোটি ২১ লাখ ৮৯ হাজার টিকা।

 

তিনি আরও বলেন, আগামী মাসে  অ্যাস্ট্রাজেনেকার আরও ৩৪ লাখ টিকা বাংলাদেশে আসছে। বর্তমানে আমাদের টিকা মজুদ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com