মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বিদ্যুৎহীন মেহেন্দিগঞ্জ উপজেলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার

৩৩ কেভি সঞ্চালন লাইনের দুটি কাঠের খুঁটি ভেঙে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এতে দূর্ভোগে পড়েছেন উপজেলার চার লাখ মানুষ।

জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত তিনটায় উপজেলার রহমানহাটে খুঁটি দুটি ভেঙে পরে।

এরপর থেকে উপজেলার ১৭ ইউনিয়নে বিদ্যুৎ নেই।

স্থানীয় বাসিন্দা তাজেম সরদার জানিয়েছেন, সোমবার গভীর রাতে হঠাৎ করে বিদ্যুৎ বন্ধ হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আর বিদ্যুৎ আসেনি।

মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মফিজুল ইসলাম বলেন, নিচের মাটি দূর্বল হওয়ায় দুটি খুঁটি কাত হয়ে পড়ে ভেঙে গেছে।

খুঁটি দুটি পরিবর্তনের কাজ চলছে। রাতের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে।

উল্লেখ, এর আগে গত ২৬ আগস্ট গজারিয়া নদীর তলদেশে সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ায় প্রায় মেহেন্দীগঞ্জ উপজেলায় সাতদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com