সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, টাকা দিয়ে সমঝোতা

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৩ বার
ফাইল ফটো
ঢাকার আশুলিয়ায় ছাঁদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম (৪২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার জিরাবো বাগানবাড়ি এলাকার নবী দেওয়ানের বাড়ির ছাঁদে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলমের বাড়ি পাবনা জেলায়। তিনি আশুলিয়ায় নির্মান শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানান, নিহত শাহ আলম বাগানবাড়ির আব্দুল হালিমের বাসায় রাজমিস্ত্রীর কাজ করছিল। কাজের জন্য বাঁশ প্রয়োজন হলে তিনি পাশের ভবনের নবী দেওয়ানের ছাদ থেকে নামানোর চেষ্টা করলে ছাঁদের উপর থাকা ৩৬ হাজার মেগাওয়াটে ভোল্টেজের তারের স্পর্শে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও পরে এনাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে বাড়ির মালিক টাকা দিয়ে সমঝোতা করে শ্রমিকের লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।
বাড়ি মালিক আব্দুল হালিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে পরে কথা বলবেন বলে তিনি জানান।
আব্দুল হালিমের ছেলে জুবায়ের জানান, ঘটনাটি আমার আব্বুর বাড়িতে ঘটেছে। এ বিষয়ে আমি সাংবাদিকদের সাথে কথা বলব না।
আশুলিয়া থানার ওসি তদন্ত রেজাউল হক জানান, ঘটনাটি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com