মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানান কর্মসূচি গ্রহণ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২০৪ বার

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানান কর্মসূচি হাতে নিয়েছে দলটি। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

বেলা ১১-৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র নেতৃবৃন্দ শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

বেলা ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সহযোগিতায় হেলথ ক্যাম্প এবং করোনা রোগীদের জন্য ঔষধ ও করোনা সামগ্রী বিতরণ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

 

২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সাথে সারাদেশের ১ সেপ্টেম্বর জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসহ বিভিন্ন ইউনিটে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কতৃক প্রেরিত মেইলে তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com