সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৫ বার

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেলে তাকে পৌরসভার ১ নং ওয়ার্ডের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বাকেরগঞ্জে একক আধিপত্যে থাকা পতিত আওয়ামিলীগ সরকারের দোসর লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল, তার বিরূদ্ধে হত্যা সহ মোট ৫ টি মামলা রয়েছে।

এর মধ্যে চারটি মামলায় জামিনে থাকলেও নিয়ামতি ইউনিয়নের ১ টি বিস্ফোরক মামলায় সে পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, একটি বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল, আজ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com