মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি

বরিশাল বিশ্বিবিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৫০ বার

বরিশাল বিশ্বিবিদ্যালয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১।

 

দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্বিবিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় প্রত্যুষে পবিত্র কুরআন শরীফ খতমের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

 

এরপর সকাল ১০টায় বিশ্বিবিদ্যালয়ে প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর নেতৃত্বে বিশ্বিবিদ্যালয়ে প্রশাসন।

 

এসময় ববি শিক্ষক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধান, অফিসার্স এসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

 

উপাচার্য মহোদয়ের পুষ্পস্তবক অর্পণের পরপরই বরিশাল বিশ্বিবিদ্যালয়ে শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শেরে বাংলা হল, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকার এবং বিশ্বিবিদ্যালয়ে ছাত্রলীগ পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।

 

সকাল সাড়ে ১০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন উপাচার্য মহোদয়সহ অন্যান্যরা। এরপর বাঁধন বরিশাল বিশ^বিদ্যালয় ইউনিটের উদ্যোগে কোভিড ১৯ আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য মহোদয়।

 

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্বিবিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com