সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বরিশাল জেলা প্রশাসকসহ ৫ জনকে নোটিশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৪১ বার
ফাইল ফটো
বরিশালের বাকেরগঞ্জের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা আশ্রমের জমির মামলা বিচারাধীন থাকা অবস্থায় অর্থের বিনিময়ে চান্দিনা ভিটি হিসাবে একসনা বন্দোবস্ত দেওয়ার পাঁয়তারায় জেলা প্রশাসকসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
অন্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দুর্গাপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার।

নোটিশ প্রদানকারী আশ্রমের সম্পাদক প্রভাকর পান্ডার আইনজীবী আজাদ রহমান জানান, নোটিশদাতার অনভিজ্ঞতার কারণে ওই মৌজার এসএ ২৮৭০ দাগের ১.৬৫ একর ভূমির মধ্যে বিএস ১৫ খতিয়ানে কিছু জমি শুদ্ধমতে রেকর্ড হয়।
কিন্তু একই খতিয়ানে অন্য দাগসহ মোট .৪৮ একর জমি রেকর্ডে ভুল হয়। ওই ভুল সংশোধনে গত বছর ১৫ ডিসেম্বর আশ্রমের সম্পাদক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেন।

এ অবস্থায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা ঘুষ নিয়ে আশ্রমের ওই জমি বন্দোবস্ত দেওয়ায় লিপ্ত হয়েছেন। আইনি নোটিশের অনুলিপি প্রধানমন্ত্রী, ভারতীয় হাইকমিশনার, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (রাজস্ব) কাছে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com