রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে সেনা সদরের নির্দেশনার আলোকে ৭ পদাতিক ডিভিশন এর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এর নির্দেশক্রমে আজ বরিশাল স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বরিশাল সেনানিবাসের ৮৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ইউনিট কর্তৃক ২৩ আরই ব্যাটালিয়ন এর সহায়তায় এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ শতাধিক দরিদ্র জনসাধারণ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এখানে সুশৃংখল পরিবেশে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক সহ সর্বমোট দশজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২৮ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুসলান উর রহমান কার্যক্রম পরিদর্শন করেন।

সেবা গ্রহীতা ও এলাকার জনসাধারণ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের প্রভূত প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com