সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

বরিশালে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা!

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৩৯ বার
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের ইসলাম নগরে আলহাজ্ব দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর স্কুল ছাত্রী রুমি আক্তারের আত্মহত্যার পর এবার একই ঘরে ফের আত্মহত্যার চেষ্টা চালায় ঐবাড়ির মালিকের ছোট মেয়ে শিমলা আক্তার।

 

 

এদিকে মৃত্যু ও আত্মহত্যার চেষ্টা নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ এপ্রিল ৫ নং ওয়ার্ড পলাশপুরের ইসলাম নগরের দ্বিতীয় গল্লির হুমায়ন কবিরের স্ত্রী শাহিনুর বেগম ওরফে কবিতা ম্যাডামের ঘরে ভাড়াটিয়া জামাল মোল্লার মেয়ে স্থানীয় দলিল উদ্দিন স্কুলের ছাত্রী রুমী আক্তার (১৬) তার নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে রহস্যজনক আত্মহত্যা করেছিলেন।

 

তার কিছু যেতে না যেতেই এবার ঐবাড়ির মালিকের ছোট মেয়ে গলায় ফাঁস দিয়ে বৃহস্পতিবার বিকালে আত্মত্যার চেষ্টা চালায়। পরে তার মা শাহিনুর বেগম (কবিতা ম্যাডাম) টের পেয়ে দেখতে পান তার মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালাচ্ছে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ৪র্থ তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছে।

 

এনিয়ে ভাড়াটিয়া জামালের মেয়ে আত্মহত্যা ও বাড়ীর মালিকের মেয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা ধরনের কথা। নাম প্রকার্শে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়রা প্রতিবেদককে জানান, প্রায় এক বছর আগে ঐবাড়িতে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বাড়ির মালিকের বড় মেয়ে। তার কিছুদিন পরেই একই বাড়িতে আত্মহত্যা করেছে তারই ভাড়াটিয়া জামালের মেয়ে রুমী আক্তার।

 

ফের ৩ মাসের মাথায় এবার আত্মহত্যার চেষ্টা চালায় ঐবাড়ির মালিকের ছোট মেয়ে। তবে কি কারনে ঐবাড়িতে একের পর এক রহস্যজনক ভাবে আত্মহত্যার চেষ্টা চালানো হচ্ছে তা আমাদের স্থানীয়দের জানা নেই।

 

তবে প্রশাসন যদি সঠিক ভাবে তদন্ত করে তাহলে ঘটনার মূল রহস্য বেড়িয়ে আসতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com