বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে লকডাউনে প্রশাসনের ব্যপক তৎপরতা

আরিফুল ইসলাম ,বরিশাল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৯৬৫ বার

লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা মানাতে বরিশালের প্রতিটি অলি গলি প্রশাসনের নজরদারিতে। সকাল থেকে শুরু করে এষন পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো র‌্যাব, পুলিশের পাশাপাশি সেনা বাহিনী এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগন তাদের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সংবাদ অনুযায়ি এখন পর্যন্ত ভ্রাম্যমান আদালতে ৮ জনকে বিভিন্ন অপরাধে জরিমানার আওতায় আনা হয়েছে বলে জানান সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। তিনি আনন্দ বার্তাকে বলেন, সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে সাধারণ মানুষদের করোনা সম্পর্কে সচেতন মূলক বার্তা দেয়া হয়েছে। কিভাবে করোনা থেকে রক্ষা পাওয়া যাবে তা বুঝিয়ে দেয়া হয়েছে।

এর পরেও যারা সরকারি নির্দেশ না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। যারা অসুস্থ হয়ে হাসপাতালে যাবে তাদের কাগজপত্র যাচাই করে ছেড়ে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, সাধারণ মানুষ লকডাউনের এই সময়ও সচেতন না হয়ে কোন কারণ ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। তাই সবাইকে সচেতন হয়ে চলাচলেরও অনুরোধ জানিয়েছেন প্রশাসনের এই কর্মব্যাক্তি।

এদিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় সকাল থেকেই প্রশাসনের ব্যাপক নজর দারিতে ছিলো। শহরের বাইরের কোন যানবাহন ভিতরে প্রবেশে ছিলো নানান সতর্কতা। আর বাহিরের কোন যানবাহনতো ঢুকতে পারেনী। এর মধ্যে জরুরী পরিবহন চলাচল করছে। সকালে পরিদর্শনে এসে নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, সকলকে করোনা থেকে রক্ষার জন্য নগর পুলিশের পক্ষ থেকে সচেতন মূলকভাবে প্রচারনা চালানো হচ্ছে। সকলকে মাস্ক পরিধান করতে হবে যদি কেহ জরুরী প্রয়োজনে বাহিরে বের হয়। এব্যপারে বিএমপির সকল পুলিশ বদ্ধ পরিকর।

র‌্যাব-৮ এর বরিশাল পরিচালক অতিরিক্ত ডিআইজি জামিল বলেন, বরিশাল শহরে ৩ থেকে ৪ টি টিম টহল দিচ্ছে। এছাড়াও অনান্য জেলায় র‌্যাবের টহল জোড়দার করা হয়েছে।

বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল পরিদর্শন শেষে বলেন, বরিশালের মানুষ যাতে ভালো থাকে সে ব্যাপারে বরিশাল প্রশাসন সোচ্চার। সচেতন করাসহ যেকোন সমস্যা মোকাবেলায় আমরা মাঠে রয়েছি। সরকারি সকল আদেশ পালনে আমরা শতভাগ কাজ করছি এবং করবো।

এদিকে, লকডাউনের প্রথমদিনে শুধু মাত্র কাচাবাজারে সাধারন মানুষের ভীড় লক্ষ করা গেলেও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ছিলো জনশূন্য। এক ধারে প্রশাসন অপরদিকে সকল অফিস আদালত বন্ধ তাই প্রথম দিনের সকালটা ছিলো নিরবতা। তার পরেও জরুরী প্রয়োজনে কিছু লোক বাহিরে বের হতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com