বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

বরিশালে পুলিশ কনস্টেবল ইসরাফিলের মারধরে রিক্সা চালক আহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৮৮ বার

বরিশাল নগরীতে সাইবারক্রাইম আদালতের বিচারকের (দেহরক্ষি) পুলিশ কনস্টেবল মোঃ ইসরাফিলের মারধরে রিক্সা চালক মোঃ বাবুল খান (৫৫) গুরতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার পরপরই শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিক্সা চালক বাবুল খানের চিকিৎসার জন্য ছুটে যান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী ও রিক্সা শ্রমিক সদস্যরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নগরীর ১৩ নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকায়। স্থানীয় ও আহত সূত্রে যানা গেছে শুক্রবার রাতে পুলিশ কনস্টেবল ইসরাফিল ডিউটি শেষ করে তাব ব্যবহৃত মোটর বাইক নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় সিকদারপাড়া এলাকায় বসে বাবুল খানের রিক্সার সাথে সংঘর্ষ ঘটে।

 

এঘটনায় মোঃ ইসরাফিল ক্ষিপ্ত হয়ে বাবুল খানকে চড় থাপ্পর সহ বেশ কয়েকটি লাথি মারলে তার বুকের চারটি হাড় ভেঙ্গে যায়।

 

পরবর্তীতে এলাকার লোকজন বাবুলকে উদ্ধার করে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাবুল খান সিকদার পাড়া এলাকার আঃ মজিদ মিয়ার রিক্সা দির্ঘদিন ভাড়ায় চালায়। তার গ্রামের বাড়ি জেলার বাখেরগঞ্জের খয়রাবাদ।

 

এব্যাপারে ডাঃ মনিষা বলেন,ঘটনার পরপরই হামলাকারী পুলিশ সদস্য সহ অন্য পুলিশ সদস্যরা আমাদের চিকিৎসার ক্ষেত্রে এক প্রকার সহযোগীতা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com