বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

বরিশালে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৯ বার

সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও সড়কে ট্রাফিকের চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে সারা দেশের মতো বরিশালেও ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। আর সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বিমান বন্দর এলাকায় বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার, মিনিট্রাক ও পিকাপ আটকে দেয় তারা।

 

এতে বিমানবন্দর মোড় এলাকায় আটকে পড়ে পণ্যবাহী যানবাহন। দাবির পক্ষে বেলা সাড়ে ১১টায় ওই এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা।

 

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লা বলেন, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, সড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বন্ধ, পণ্য পরিবহন খাতে (ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার-ট্রেইলার প্রভৃতি) সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র সম্মত কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারসহ ১৫ দফা দাবিতে এই কর্মবিরতি শুরু হয়েছে।

 

রাত ৮ টার দিকে কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে, সেখান থেকে পরবর্তী বিষয়ে জানাযাবে। তবে কোন সুরাহা না হলে আমাদের কর্মবিরতি থেকে সরে যাওয়ার নির্দেশনা নেই।

 

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছালাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com