বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

বরিশালে ডেঙ্গু আক্রান্তে একজনের মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, মৃত রিয়াজ হোসেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১১ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৬৮ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে তিনজন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় দুইজন ও পিরোজপুরে ১০জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা আশংকাজনক।

এ পরিস্থিতি থেকে বের হতে হবে। তাই মশার বিস্তাররোধ করতে বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com