বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বরিশালে উপসর্গসহ মৃত্যু ১৬

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২০৫ বার
ফাইল ফটো

একদিনে বরিশাল বিভাগে নতুন করে ৭৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮২২ জনে।

 

পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৮ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় গোটা বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ৮ জন রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে।

 

করেনায় মৃতদের মধ্যে পটুয়াখালীর ৫জন, পিরোজপুরের ২জন এবং বরগুনার ১জন রয়েছেন। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪শ ৬১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস।

 

তিনি জানান, মোট আক্রান্ত  ৩২ হাজার ৮২২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮শ ৫৮ জন।

 

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৩১জন নিয়ে মোট ১৩ হাজার ৭শ ৬১জন, পটুয়াখালী জেলায় নতুন ১২৩ জন নিয়ে মোট ৪ হাজার ২শ ৫২ জন, ভোলা জেলায় নতুন ১৪৩ জনসহ মোট ৩ হাজার ৬শ ৫৮ জন, পিরোজপুর জেলায় নতুন ৮৪ জনসহ মোট ৪ হাজার ৩শ ১৮ জন, বরগুনা জেলায় নতুন ৮২ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৮শ ৫৬জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৭৫ জন নিয়ে মোট দাঁড়িয়েছে ৩ হাজার ৯শ ৭৭ জন।

 

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আটজনের এবং করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ৭০ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৯৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ৭০ জনের মধ্যে ১০৭জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

 

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৯ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩শ ২৩ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ৪৩ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৮০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১শ ৯২ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৪২.৭০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com