বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বরিশালে উপসর্গসহ ১৭ জনের মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৬৩৮ বার
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

বরিশালে ভাঙ্গছে একের পর এক পেছনের রেকর্ড। বরিশাল বিভাগে েএকদিনে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৪৩৬ জন, যা এ যাবৎকালেরও সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।

 

আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৩। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯হাজার ৭৩ জন।

 

এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের এবং আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো ২৪ ঘন্টায় বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় ২ জন করে মোট ৬ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩২১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

 

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ শনাক্ত ১৫৭ জন নিয়ে মোট ৮ হাজার ৩৫২ জন,পটুয়াখালী জেলায় নতুন ৪৩ জন নিয়ে মোট ২৫৮৩ জন, ভোলা জেলায় নতুন ১৬ জন সহ মোট ২১০৩ জন,পিরোজপুর জেলায় নতুন ৮৩ জন নিয়ে মোট ২৪৯৯ জন, বরগুনা জেলায় নতুন ৩৭ জন নিয়ে মোট আক্রান্ত ১৫২৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০০ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০০৭ জন।

 

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এগারজনের এবং করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২১৬ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৫৪ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৫৪ জনের মধ্যে ২২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com