সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৬ বার

২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বরিশাল সার্কেলাধীন অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, উপস্থিত ছিলেন ব্যাংকটির এস্টাব্লিসমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মহাব্যবস্থাপক মু. আফজাল হোসেন।

বিডিএস ক্লাব, বরিশালের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যবসা খাতে কিভাবে আরো অগ্রগতি করা যায় এবং দেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্প সুদে ঋণ বিতরণের মাধ্যমে অর্থনীতির চালিকা শক্তিকে মজবুত করার লক্ষ্যে আলোচনা হয়।

বর্তমান সরকারের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম আরো অগ্রসর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আগত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com