রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

জাহিদ জুয়েল
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৯৭ বার

সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে বিরোধে চরকাউয়া টার্মিনালের ছয় রুটে বাস চলাচল বন্ধ। বাস শ্রমিকদের দাবি, অটোর কারণে দুর্ঘটনা বাড়ছে।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনালে রবিবার, ১ নভেম্বর বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধ বাধে। বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, থ্রি-হুইলারের কারণে বাস দুর্ঘটনায় পড়ছে। তাদের ভাষ্য, বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলায় ঝুঁকিও বাড়ছে। তারা সড়ক থেকে থ্রি-হুইলার সরানোর দাবি তোলেন। বাস শ্রমিকদের বক্তব্য, ওই রুটে অটোরিকশা অবৈধ।

দুই পক্ষের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস শ্রমিকরা কয়েকটি অটোরিকশা ভেঙে খালে ফেলে দেন। অটোচালকদের দাবি, ১৫-২০টি অটোরিকশা ভাঙচুর হয়েছে। এর প্রতিবাদে তারা সড়কে অবস্থান নিয়ে বাস আটকে দেন। লাহার হাট প্রান্তে চলছে তাদের বিক্ষোভ ও মানববন্ধন।

অটোচালকদের পাল্টা অভিযোগ, চরকাউয়া বাস মালিক সমিতিই অবৈধ। তাদের দাবি, এখানে ফিটনেসবিহীন বাস চলছে। ব্যাটারিচালিত রিকশা অভ্যন্তরীণ সড়কে যাত্রী নেয়, আর বাস শ্রমিকরা তাতে বাধা দেন। বিভিন্ন স্থানে আটকে রাখা বাসের পাহারায়ও লোক বসিয়েছেন তারা। তাদের ভাষ্য, বাস ক্ষতিগ্রস্ত করে যাতে অটোচালকদের দোষ দেওয়া না যায়, সে জন্যই এই ব্যবস্থা।

আন্দোলনরত চালকদের লিখিত পাঁচ দফা দাবিতে রয়েছে চরকাউয়া খেয়াঘাট পর্যন্ত চলাচলের অনুমতি, জিরো পয়েন্ট খোলা রাখা এবং হয়রানি বন্ধ। ভাঙচুর ও মারধরের সমাধান এবং বাসের আঘাতে ক্ষতির ক্ষতিপূরণও চান তারা।

বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানান, বাস চালানোর চেষ্টা করলেও অটোচালকরা বাধা দিচ্ছেন। সমাধানে তিনি প্রশাসনের হস্তক্ষেপ চান। না হলে সংকট দীর্ঘ হতে পারে বলে তার আশঙ্কা।

টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহার হাট, কাঁটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলে। প্রতিদিন কয়েক হাজার যাত্রী এসব বাসে যাতায়াত করেন। এখন অনেকে মোটরসাইকেল ও রিকশায় ঝুঁকি নিয়ে যাচ্ছেন। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা। রবিবার দুপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com