

আমতলী থানার কম্পাউন্ড থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জাটকা ইলিম লুট হয়েছে। এর আগে ৭০টি মাদ্রাসায় ইলিশ বিতরণকরা হয়।
বৃহস্পতিবার দুপুরে আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুরিকাটা নামক স্থান থেকে ৯লাখ টাকা মূল্যের ১৫শ’ কেজি জাটকা জব্দ করেছে যৌথ বাহিনী।
আমতলী উপজেলা যৌথবাহিনী সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ভাই ভাই, সোহেল ও সুবহা-সুরহা নামক পরিবহনের বাসের খোন্দলে বিপুল পরিমান জাটকা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা যৌথবাহিনীর প্রধান বিএন ডিচাচমেন্ট আমতলী উপজেলা কন্টিজেন্ট কমান্ডার লে: নকিব নসরুল্লাহ এর নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ছুরিকাটা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৩টি বাসের খোন্দাল থেকে ৯লাখ টাকা মূল্যের ১৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছ থানায় এনে এতিম খানা ও গরীবদের মধ্যে বিতরন করা হয়।
যৌথ বাহিনীর প্রধান লে: নকিব নসরুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ভাই ভাই, সোহেল ও সুবহা-সুরহা নামক পরিবহনের ৩টি বাস আটক করে তল্লাশী করে খোন্দল থেকে ৯লাখ টাকা মূল্যের ১৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়। পরে মাছগুলো এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরন করা হয়।
তিনি আরো বলেন, আমাদের এ ধরনের কার্যাক্রম অব্যাহত থাকবে।
আমতলী থানার ওসি জগলুল হাসান জানান, মৎস বিভাগ জাটকা ইলিশ জব্দ করে থানা কম্পাউন্ডে ৭০টি মাদ্রাসায় বিতরণ করে। এসময় বাকী ইলিশ জনগণ লুট করে নিয়ে গেছে।