বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বরগুনায় যৌতুকের দাবিতে গৃহবধূ রাবেয়া আক্তারকে নির্যাতন

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৫ বার
বরগুনায় যৌতুকের দাবিতে একসন্তানের জননী গৃহবধূকে অমানবিক ভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামী মোঃ শামীম হোসাইনের বিরুদ্ধে।
বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে গত (২৪ সেপ্টেম্বর) শুক্রবার নির্যাতিতা গৃহবধুর বাবার বাড়ীতে ঘটনাটি ঘটেছে বলে জানান ভুক্তভোগী রাবেয়া আক্তার।
তিনি আরো বলেন, গত ২০১৬ সালে বেতাগী উপজেলার কালিকা বাড়ী গ্রামের জনৈক মান্নান হাওলাদারের ছেলে মোঃ শামীম হোসাইন এর সাথে বিবাহ হয়। আমার কোল জুড়ে সায়াদ হোসাইন নামের একটি পুত্রসন্তান আছে।
আমার সুখের আশায় স্বামী শামিম হোসাইনকে এক লক্ষ ত্রিশ হাজার টাকায় একটি হিরো ১০০ সিসি মটর সাইকেল কিনে দেয় এবং মাদ্রসায় চাকুরীর জন্য নগদ তিন লক্ষ টাকাও দেয় এমনটিই বলেন নির্যাতিতা গৃহবধু রাবেয়া আক্তার।
ভুক্তভোগী রাবেয়ার পিতা আব্দুল বারেক বলেন, আমি দাবীকৃত যৌতুক দিতে অস্বকৃতি জানাইলে অভিযুক্ত শামীম হোসেন আমার বাড়ীতেই আমার সামনে মেয়েকে মারধর করে আমার বাড়ি থেকে চলে যায় কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। গত ২৫ সেপ্টেম্বর বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করাই এবং ২৭ সেপ্টেম্বর চিকিৎসা শেষে মেয়েকে বাড়িতে নিয়ে আসি। সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
অভিযুক্ত শামীম হোসাইনের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করার কারনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বরগুনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে বরগুনা থানায় এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com