মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে এমপি করে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বানিয়েছিল খালেদা জিয়া- সংসদে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অধ্যাপক আলী আশরাফ যে এলাকা থেকে নির্বাচন করতেন সেখানে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদের বাড়ি ছিল। তার পাশেই খুনি মোশতাকের বাড়ি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া ভোটার বিহীন নির্বাচন করেছিল। ওই নির্বাচন সব রাজনৈতিক দল ও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল।

 

সেই নির্বাচনে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে এমপি করে এনে এই জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বানিয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান বিদেশে দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল, আর তার স্ত্রী খালেদা জিয়া আরও এক ধাপ এগিয়ে বঙ্গবন্ধুর খুনিকে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বানিয়েছিল।

 

বুধবার (১ সেপ্টেস্বর) জাতীয় সংসদ অধিবেশনে সদ্যপ্রয়াত সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী আশরাফের স্মৃতিচারণ ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাকে আজ আমরা হারিয়েছি। অধ্যাপক আলী আশরাফ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন, তিনি জেল হত্যাকাণ্ডের বিচারের সাক্ষী দিয়েছেন। তিনি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন। এই সংসদে আমরা অনেক পার্লামেন্টারিয়ানকে হারিয়েছি। অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আমরা অভিজ্ঞ রাজনীতিবিদ ও নিবেদিত সমাজ সেবককে হারালাম।

 

শোক প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন—আওয়ামী লীগের মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, জাতীয় পার্টির জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও কাজী ফিরোজ রশিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com