রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ফেনীতে চাঁদার জন্য গুলি করে হত্যা, আ‘লীগ নেতা স্থায়ী বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৫৫৮ বার

ব্যবসায়িদের নিকট থেকে চাঁদা নেয়ার বিষয়টি নতুন কোন ঘটনা নয়। তার পরেও সেটা যদি করে খোদ সরকার দলীয় রাজনৈতিক কোন লোক তাহলে সরকারের ভাবমূর্তি পুরোইটাই নষ্ট হযে যায়। আর এ বিষয় সরকারি দল বাংলাদেশ আওয়ামীলীগ জিরো টলারেন্স অবস্থানে।

 

তেমনী এবার স্থায়ীভাবে বহিস্কার হলেন ফেনীর এক পৌর কাউন্সিলর। ঘটনা সূত্রে জানাগেছে, ফেনীতে গরু ব্যবসায়ীকে চাঁদার জন্য গুলি করে হত্যাকারী সেই পৌর কাউন্সিলর আবুল কালামকে আওয়ামী লীগের সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

 

আজ শনিবারন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

 

স্বপন মিয়াজি জানান, জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে পৌর আওয়ামী লীগের জরুরি সভায় আবুল কালামকে সংগঠন বিরোধী কার্যক্রম ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি ও সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

 

উল্লেখ্য, চাঁদা না দেয়ায় শুক্রবার রাত তিনটার দিকে ফেনী শহরের সুলতানপুর এলাকার ক্যাডেট কলেজ সংলগ্ন আহসান মিয়ার বাড়ির সামনে শাহ জালাল (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে আবুল কালামের বিরুদ্ধে। এই ঘটনায় আবুল কালামসহ তিনজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

 

এরই মধ্যে ঘটনায় জড়িত একজনকে পুলিশ আটক করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com