রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ফরিদপুরে পদ্মার পানি বেড়ে বিপদ সীমার ৭৮ সে মি উপর দিয়ে প্রবাহিত   

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ বার
ফাইল ফটো
ফরিদপুরে বন্যা পরিস্থিতি  গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে  এখন তা বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানির ফলে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বন্দী জীবন যাপন করছে তারা ।
এছাড়া ফরিদপুরের সদরপুর , চরভদ্রাসন ও ভাঙ্গা  উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া এসব এলাকার অনেক জায়গায় শুরু হয়েছে নদী ভাংগন। অনেক স্থানে জিও ব্যাগ ফেলে ভাংগন রোধ করার চেষ্টা অব্যাহত কিন্তু জনগনের দাবি স্থায়ী ভাবে বাধ তৈরি করার যাতে তারা বন্যা কবলিত হওয়া থেকে স্থায়ীভাবে মুক্তি পায় ।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ  জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়ে এখন তা বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com