রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু 

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৫৩৩ বার
ফাইল ফটো
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১৩ জন মারা গেছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন আর উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে ।
বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল এর পরিচালক ডাঃ মো সাইফুর রহমান জানায় , গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৪২ জন এবং সুস্থ হয়েছে ৪৩ জন।
ফরিদপুরে এই পর্যন্ত ১৮,৭০৩  জন রোগীর করোনা শনাক্ত করা হয়েছে ।
ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মো ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে ২৩৮ জনকে নতুন শনাক্ত করা হয়েছে যাতে আক্রান্তের হার  ৫০.৬৪ %।   বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩২৪ জন।
ফরিদপুর মেডিকেল অফিসার ডাঃ তানসীভ জুবায়ের নাদিম জানান, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭৮০ জন।
সরকারী হিসেবে মোট সুস্থ্য হয়েছে ১৪১৫৭ জন । এছাড়া সরকারী হিসেবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪১৮ জন।   সঠিক ভাবে করোনার নিয়ম কানুন ও নিরাপদ দূরত্ব মানলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন করা সম্ভব । তবে সবার আগে প্রয়োজন নিজস্ব সচেতনতা বৃদ্ধি করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com