শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

প্রথম স্ত্রীকে তালাক না দেয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার

প্রথম স্ত্রীকে তালাক না দেয়ায় প্রবাসী স্বামী ও শাশুরির সাথে ঝগড়া করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের। নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় গত সাত মাস পূর্বে গার্মেন্টস শ্রমিক রুনাকে ঢাকা বসে বিয়ে করেন মনির। এরপর সে (মনির) প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ি উজিরপুরের সাতলা এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড় গ্রামের নিজ বাড়িতে রেখে দুবাই চলে যায়।

গত কয়েকদিন পর্যন্ত দ্বিতীয় স্ত্রী রুনা তার প্রবাসী স্বামী মনিরকে প্রথম স্ত্রীকে তালাক দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করে আসছিলো।

 

এনিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বামীর সাথে মোবাইল ফোনে ও শাশুরি সাথে ঝগড়া হয় রুনার। ওইদিন দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে রুনা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরন করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে রুনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com