রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

প্রতিটি এলাকা, পাড়া-মহল্লা, অলি-গলিতে স্বাস্থ্যবিধি পালনে তৎপর থাকতে পুলিশ-নগর পুলিশের কমিশনার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২০৪ বার

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখার প্রয়াসে  বরিশার নগর পুলিশের চলমান সকল কর্মসূচি অব্যাহত রাখা, পাশাপাশি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর সদস্য, জনপ্রতিনিধি, মসজিদের ইমামসহ সম্ভাব্য সকল সচেতন মহলকে সম্পৃক্ত করে মহানগরীর প্রতিটি এলাকা, পাড়া-মহল্লা, অলি-গলিতে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি পালনে তৎপর থাকতে বিট অফিসারদেরকে নির্দেশ প্রদান করেন বিএমপির কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

 

সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে (বিএমপি)’র মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতির বক্তব্য ও নির্দেশনাকালে এসব কথা বলেন তিনি।

 

সভায় বিগত জুলাই মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে তার পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক পর্যালোচনা করে সভাপতি আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এ্যান্ড প্রসিকিউশন)রাসেল এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর ও গোয়েন্দা শাখা) মোঃ মনজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন ও দক্ষিণ) খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করীমসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com